আমি নির্বাচিত হলে ময়লার বিল দিতে হবে না: আসিফ মাহমুদ

আপলোড সময় : ০২-০৫-২০২৬ ০৬:৫০:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৫-২০২৬ ০৬:৫০:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আমি নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দাদের ময়লার বিল দিতে হবে না। গুঞ্জন আছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি।

শনিবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, আমি নির্বাচিত হলে, ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না। এমনভাবে বাস্তবায়ন করা হবে যে পরিচ্ছন্নতাকর্মীরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন না।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com