৪৯ বছর পর বাসিয়া নদী পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ০২-০৫-২০২৬ ০৪:৪৩:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৫-২০২৬ ০৪:৪৩:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে ঐতিহাসিক বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সিলেটের চার উপজেলা দিয়ে প্রবাহিত বাসিয়া নদী। সুরমা থেকে উৎপত্তি হয়ে এটি মিশছে কুশিয়ারা নদীতে। ১৯৭৭ সালে প্রথমবার নদীটি খনন করা হয়েছিল। যার উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

শনিবার দুপুর ২টার দিকে উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রামে বাস করে। তাই গ্রামের মানুষকে স্বাবলম্বী করাই আমাদের সরকারের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত এই সরকারের একমাত্র জবাবদিহিতা দেশের মানুষের কাছে। সেই দায়বদ্ধতা থেকেই একের পর এক নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছে সরকার।

তারেক রহমান বলেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খননকৃত এই নদীটি কালক্রমে বন্ধ হয়ে যায়। দীর্ঘ বছর পর এটি পুনরায় খননের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। মোট ৪০ কিলোমিটারের মধ্যে ২৩ কিলোমিটার খনন করা হবে। এই প্রকল্প সম্পন্ন হলে প্রায় ৮০ হাজার কৃষক সরাসরি এবং আরও ১৫ লাখ কৃষক পরোক্ষভাবে উপকৃত হবেন।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com