নীলফামারীর ডিমলাতে র‌্যাব-১৩ এর অভিযানে ২৫ কেজি গাঁজা জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আপলোড সময় : ০২-০৫-২০২৬ ০২:৪৪:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৫-২০২৬ ০২:৪৪:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
 নীলফামারীর ডিমলাতে র‌্যাব-১৩ এর অভিযানে ২৫ কেজি গাঁজা জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
 
 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে  অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী  ক্যাম্পের একটি আভিযানিক দল ০২/০৫/২০২৬ তারিখ রাত ০৩.৪৫ ঘটিকার সময় নীলফামারী জেলার ডিমলা থানাধীন ৮নং ঝুনাগাছা চাপানি ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ সোনাখুলি ডাঙ্গাপাড়া গ্রামস্থ জনৈক মোঃ মসির ইসলাম (৩০) এর দক্ষিণ দুয়ারী বসতঘরে অভিযান পরিচালনা করে প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত ২৫ কেজি গাঁজা জব্দসহ আসামি মোঃ মিষ্টার ইসলাম (১৮), পিতা- মোঃ আসমত আলী, সাং-দক্ষিণ সোনাখুলি ডাঙ্গাপাড়া, থানা- ডিমলা, জেলা-নীলফামারী'কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
 পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com