জলাবদ্ধতা নিরসনে ৪ হাজার কোটি টাকার মেগা প্রকল্পের উদ্বোধন

আপলোড সময় : ০২-০৫-২০২৬ ০১:৪০:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৫-২০২৬ ০১:৪০:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরের চাঁদনীঘাট এলাকায় সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন মেগা প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বেলা ১১টার দিকে তিনি এ প্রকল্প উদ্বোধন করেন। এসময় ডা. জুবাইদা রহমান সঙ্গে ছিলেন।

এ প্রকল্পের ব্যায় ধরা হয়েছে ৪ হাজার কোটি টাকারও বেশি। সিলেট সিটি করপোরেশনের ইতিহাসে এটা সবচেয়ে বড় প্রকল্প বলে জানা গেছে।

এর আগে সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টার দিকে তিনি জিয়ারত করেন।

পরে সরাসরি চলে যান সিলেট মহানগরের চাঁদনীঘাট এলাকায় সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com