নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে কোনো জলাবদ্ধতা হয়নি; হঠাৎ বৃষ্টিতে জলজট হয়েছিল। এমন জলজট উন্নত বিশ্বের দেশগুলোতেও হয় বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। চট্টগ্রামের জলবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ ও খনন করা খাল পরিদর্শনে এসে এমন দাবি করেন প্রতিমন্ত্রী। যা নিয়ে সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা।
এর আগে বুধবার সন্ধ্যায়, গণমাধ্যমে বক্তব্য রাখার সময় সিটি মেয়র ডাক্তার শাহাদাৎ হোসেন কোনো তথ্য দিতে গেলে তাকে ধমকের সুরে থামিয়ে দিয়েও সমালোচনার মুখে পড়েন প্রতিমন্ত্রী শাহে আলম।
এর আগে মঙ্গলবার দিনভর চট্টগ্রাম জুরে ও বুধবার দুপুর থেকে নিচু এলাকাগুলো বৃষ্টির পানিতে তলিয়ে যায়। তৈরি হয় ভয়াবহ জলাবদ্ধতা, যা নিয়ে জাতীয় সংসদে পর্যন্ত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানও চট্টগ্রামবাসীর কাছে দুঃখপ্রকাশ করেন। বুধবার সন্ধ্যায় এলাকা পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী শাহে আলম। প্রতিমন্ত্রী আসার আগেই বৃষ্টি কমে গেলে ও ভাটার টানে পানি নেমে যায়।
সবচেয়ে বেশি জলাবদ্ধতা হওয়া প্রবর্তক মোড় পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। জলাবদ্ধতার খবর ফলাও করে প্রকাশ করায় ক্ষোভ ঝাড়েন তিনি। বলেন, চট্টগ্রামের কোথাও পানি দেখা যায়নি। অথচ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে চট্টগ্রাম শহর পানির ওপর ভাসছে। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র কিছু বলতে গেলে তাকে ধমকের সুরে থামিয়ে দেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রীর এমন বক্তব্য ও প্রতিমন্ত্রীর মর্যাদায় থাকা চসিক মেয়রকে থামিয়ে দেওয়ার এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে।
এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিমসহ সিটি কর্পোরেশন ও সিডিএর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।