লেবাননে কোনো যুদ্ধবিরতি নেই: ইসরাইলি সেনাপ্রধান

আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ১১:০৭:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ১১:০৭:০২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইসরাইলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির বলেছেন, লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি নেই। দক্ষিণ লেবাননে মোতায়েন ইসরাইলি সেনাদল পরিদর্শনে গিয়ে ইয়াল জামির একথা বলেন।

 
জামির বলেন, ‘রাজনৈতিক নেতৃত্ব আমাদের যে লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে তা হলো, এমন একটি অবস্থানে থাকা যেন ইসরাইলি জনপদে সরাসরি কোনো হামলা না হয়। আমরা সেই লক্ষ্যে পৌঁছেছি এবং বর্তমানে এ অবস্থানেই আছি। আমাদের হয়তো এখানেই অবস্থান করতে হবে।'


তিনি আরো বলেন, ‘যুদ্ধক্ষেত্রে কোনো যুদ্ধবিরতি নেই; আপনারা উত্তরের জনবসতিগুলো থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ হুমকি দূর করতে, সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করতে এবং সন্ত্রাসীদের খুঁজে বের করে হত্যা করতে লড়াই চালিয়ে যাবেন।’

গত ২ মার্চ থেকে ইসরাইলি বাহিনী লেবাননে অন্তত দুই হাজার ২৯০ জনকে হত্যা করেছে। ইসরাইলি হামলায় লেবাননজুড়ে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com