ডাকাতের গুলিতে ডাকাত নিহত

আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ০৫:২৪:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ০৫:২৪:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ডাকাতির সময় ডাকাতের গুলিতে এক ডাকাত নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ওই ডাকাতের নাম সাইফুল ওরফে ছয়ফুল (৩২)। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের ফজলুর রহমানের ছেলে।

মঙ্গলবার ভোররাতে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে সশস্ত্র ডাকাত দল রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এসময় পরিবারের সদস্যরা জেগে ওঠেন। বাড়ির মালিক গিয়াস উদ্দিন চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। অন্ধকারে গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত দল। সেই গুলি লাগে ডাকাত দলের সদস্য সাইফুলের মাথায় । তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে ডাকাতরা পালিয়ে যায়।

খবর পেয়ে সকালে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতের লাশ উদ্ধার করে। থানায় নিয়ে আসে। লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান বলেন, ডাকাতির সময় এ ঘটনা ঘটেছে। অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com