৫৫০ বস্তা সিমেন্টসহ ৬ পাচারকারী আটক, দুই বোট জব্দ

আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ০৮:৪৭:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ০৮:৪৭:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
প্রতিবেশী দেশ মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৫৫০ বস্তা সিমেন্টসহ ৬ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত দুটি বোটও জব্দ করা হয়।

শনিবার কক্সবাজারের মহেশখালীর নোয়াছিরি সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের মাতারবাড়ী স্টেশন এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন— মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে এম মুক্তল হোসেন চৌধুরী (সৈয়দ) (৪৫), একই এলাকার মৃত সেকেন্দার বাদশার ছেলে এম বশির (৪৫), শাপলাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত বদর উদ্দিনের ছেলে এম সাবের (৪০), কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এলাকার কালা মিয়ার ছেলে এম বেলাল হোসেন (২৫), একই গ্রামের আবুল কাশেমের ছেলে এম আব্দুল মজিদ (১৮) এবং ধলঘাটা ইউনিয়নের সুতরিয়া বাজার এলাকার শামসুল আলম মাঝির ছেলে এম আবুল বশর (৩৭)।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান,
গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে একটি কার্গো বোট থেকে একটি ফিশিং বোটে অবৈধভাবে স্থানান্তরের সময় প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৫৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।

এ সময় পাচার কাজে ব্যবহৃত দুটি বোটসহ ৬ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত সিমেন্ট, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

লে. কমান্ডার সুমন আল মুকিত আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com