শাজাহানপুরে চাঁদাবাজকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ০৪:১৭:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ০৪:১৭:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শাজাহানপুরে জমি দখল করতে গিয়ে জনতার হাতে গণপিটুনি খেয়েছেন সাগর হোসেন (৩৫) নামে এক চাঁদাবাজ। পরে তাকে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

রোববার দুপুর ১২টার দিকে উপজেলার সাবরুল গ্রামের ছোট হিন্দু পাড়ায় এঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাগর তার বাহিনী নিয়ে নরেন্দ্রনাথ নামের এক হিন্দু ব্যক্তির পুকুর দখল করতে আসে। গ্রামবাসী একত্রিত হয়ে দখল বাহিনীর প্রধান সাগরকে গণপিটুনি দেয়। এসময় বাকিরা পালিয়ে যায়।

নরেন্দ্রনাথ জানান, শুধু আমার পুকুর দখলের চেষ্টা করেনি, সাগরের ভয়ে গ্রামের ১০টি পরিবার বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। গ্রামবাসী বাধ্য তার বিরুদ্ধে মাঠে নেমেছে। সাগর গ্রামের মানুষের কাছ থেকে নানা কারণে চাঁদা দাবি করতো

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, সাগর এলাকার চিহ্নিত সন্ত্রাসী। চাঁদাবাজি করতে গিয়ে সে জনতার হাতে ধরা খায়। জনগণ কিছু উত্তম মাধ্যম দেয়। তাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সাগরের বিরুদ্ধে আগেও একাধিক হত্যাসহ অস্ত্র মামলা রয়েছে। সে জামিনে বের হয়ে আবারও চাঁদাবাজি শুরু করেছে। জনগণকে সাথে নিয়ে চাঁদাবাজ সন্ত্রাস নির্মূল করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com