​কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক সংশ্লিষ্ট দুই মামলায় দুইজনের কারাদণ্ড

আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৬:০৯:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৬:০৯:২৫ অপরাহ্ন

 কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) উপজেলার পৌরসভার দেওপাড়া এবং উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইশ, এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় মোট দুটি মামলার নিষ্পত্তি করা হয়।

আদালত সূত্রে জানা যায়, দেওপাড়া এলাকার সৈকত দত্ত (২০) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পরিবারে নির্যাতন চালানো এবং এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। অপরদিকে, শিবপুর এলাকার জাকির (৩৮) ১ পিস ইয়াবাসহ আটক হওয়ায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম এবং বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন মাহবুবুল ইসলাম।

উপজেলা প্রশাসন জানায়, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]