সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৫:১২:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৫:১২:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে প্রায় ৪৮ লাখ ৬৮ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, সিলেট সীমান্তের বাংলাবাজার, সোনালীচেলা, শ্রীপুর, দমদমিয়া, প্রতাপপুর, সংগ্রাম, তামাবিল, সোনারহাট ও বিছনাকান্দি বিওপি এলাকায় একযোগে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় গরু, জিরা, চিনি, টায়ার, শাড়ি, কম্বল, চকলেট, ক্রিম, অলিভ অয়েল, ফ্রেসওয়াস , সাবান, মেহেদী, বিস্কুট, বিড়ি ও মদসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় সুপারি ও শিং মাছ জব্দ করা হয়েছে।

আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৪৮ লাখ ৬৮ হাজার ৬৪০ টাকা বলে জানিয়েছেন বিজিবি।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]