নিজস্ব প্রতিবেদক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে আতিকুর রহমান (৫০) নামে এক গার্মেন্টস ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টার দিকে উপজেলার সাটিয়াচূড়া এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আতিকুর রহমান টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দশানী বকশিয়া গ্রামের খালেদুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাটিয়াচূড়া এলাকায় হাত বাঁধা এক যুবককে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত বাঁধা যুবককে উদ্ধার করে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক তথ্য জানা যাবে। এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন জাহান মির্জাপুর থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন।