বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি হলেন জামায়াত নেতা নাছের

আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০৬:৫৩:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৬:৫৩:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বাঁশখালী আইনজীবী সমিতির ২০২৬–২০২৭ সেশনের নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ নাছের। বৃহস্পতিবার বাঁশখালী আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত নির্বাচনে এ ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতি পদে অন্য একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় ওই পদে আর কোনো প্রার্থী অবশিষ্ট ছিল না। ফলে অ্যাডভোকেট মোহাম্মদ নাছেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

অ্যাডভোকেট মোহাম্মদ নাছের এর আগে ২০২৪–২০২৫ সেশনে প্রত্যক্ষ ভোটে বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদে নির্বাচিত হয়েছিলেন। আইনজীবীদের মধ্যে তার সাংগঠনিক দক্ষতা ও সক্রিয় ভূমিকার কারণে তিনি ইতোমধ্যেই পরিচিত মুখ হিসেবে বিবেচিত।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দিলীপ কান্তি সুশীল এবং সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. সাইফুদ্দিন ও অ্যাডভোকেট মো. জসিম উদ্দিনের যৌথ স্বাক্ষর রয়েছে।

এদিকে, সমিতির অন্যান্য পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় আগামী ২০ এপ্রিল সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় আইনজীবীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং প্রার্থীরা ইতোমধ্যে প্রচার-প্রচারণা শুরু করেছেন।

সামগ্রিকভাবে, বাঁশখালী আইনজীবী সমিতির এবারের নির্বাচন ঘিরে আইনজীবী সমাজে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]