বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় লবণশ্রমিকের মৃত্যু

আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০৪:৩৮:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৪:৩৮:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বাঁশখালীতে অটোরিকশা ও মোটরভ্যানের সংঘর্ষে আবু ছিদ্দিক (২৫) নামে এক লবণশ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার শেখেরখীল ইউনিয়নের ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


শুক্রবার সকালে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, লবণশ্রমিক আবু ছিদ্দিক অটোরিকশা ও মোটরভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশাচালকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


নিহত আবু ছিদ্দিক শেখেরখীল ইউনিয়নের আবুল কাশেমের ছেলে।


বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মো. খালেদ সাইফুল্লাহ বলেন, থানায় মামলা দায়ের হয়েছে, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]