ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ‘আঙুল ট্রিগারে যাবে’: হিজবুল্লাহ

আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০৪:২৭:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৪:২৭:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সতর্ক করে বলেছে, ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ‘ট্রিগারে আঙুল রাখবেন’ তাদের যোদ্ধারা। হিজবুল্লাহর মালিকানাধীন আল-মানার টিভিতে প্রচারিত একটি সংক্ষিপ্ত বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

ইরান সমর্থিত এই গোষ্ঠী বলেছে, ‘যোদ্ধারা শত্রুর বিশ্বাসঘাতকতা ও প্রতারণা প্রতিহত করতে গুলি চালানোর জন্য প্রস্তুত থাকবে।’

এর আগে লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একমত হয়েছেন যে, শান্তি অর্জনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করবেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]