টোল আদায় করলে মৃত্যু অনিবার্য,পরিবার লাশ খোঁজে পাবেন না

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০৯:২৮:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৯:২৮:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক নগরী খ্যাত ঈদগাঁও বাজারের টোল আদায়ে জড়িতদের প্রাণনাশের হুমকি দিয়ে বাজারে লিফলেট লাগিয়েছে ABCD গ্রুপ দাবিদার কথিত একটি চক্র।

গত ১২ এপ্রিল ভোর থেকেই উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসসহ বাজারের বিভিন্ন স্থান ও মোড়ে এ লিফলেট পথচারী ও ব্যবসায়ীদের চোখে পড়ে।

সাদা কাগজের উপর কম্পিউটারে টাইপিং লেখাতে উল্লেখ করেছে “মৃত্যু!!..... মৃত্যু!! “সতর্কবাণী” তহশীলদার আব্দুল জব্বার, জাহাঙ্গীর, ইউএনও অফিসের রুবেল কতৃক ঈদগাঁও বাজারের টোল আদায় করলে মৃত্যু অনিবার্য, পরিবার লাশ খোঁজে পাবেন না। ইতি= ঈদগাঁও বাজারের টোল আদায় করবো আমরা এবং আমাদের কথায় চলবে। ABCD গ্রুপ (রক্ত খাই)”

এ লিফলেট মানুষের হাতে আসার পর থেকে সকলের মনে একটিই প্রশ্ন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন স্বাভাবিক। কিন্তু খাস কালেকশনের ঈদগাঁও বাজারের টোল আদায়কে কেন্দ্র করে তাদের উপর ক্ষীপ্ত হয়ে মৃত্যুর হুমকি দেওয়া চক্রটি কে বা কারা হতে পারে এ নিয়ে আলোচনা সমালোচনার অন্ত নেই।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দা:)মো. ফজলে রাব্বানী চৌধুরীর মোবাইলে কল এবং হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ রুবেলের জানান, গত ১২ এপ্রিল পহেলা বৈশাখের আগে থেকে এসব হুমকি স্বরূপ লিফলেট ছড়ানো হচ্ছে। এ বিষয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেছেন এবং খাস কালেকশনের টোল ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার তত্বাবধানে বিধিমোতাবেক আদায় করা হচ্ছে জানান।

প্রসঙ্গত, উপজেলার ঐতিহ্যবাহী ঈদগাঁও বাজারটি প্রতি অর্থ বছরে কোটি টাকার রাজস্বের বিনিময়ে ইজারা হয়। কিন্তু এবার ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও নির্ধারিত সময়ে কেউ আবেদন ফরম জমা করেনি রহস্যজনকভাবে। যার কারণে সরকার এবার মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। এতে করে গত পহেলা বৈশাখ থেকে বাজারটি খাস কালেকশনে চলে যায়। ফলে বৈশাখের প্রথম তারিখ থেকে ঈদগাঁও গরুর বাজার ও বাজার থেকে উপজেলা প্রশাসন কতৃক নির্ধারিত ব্যক্তিরা টোল আদায় শুরু করে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]