নিজস্ব প্রতিবেদক
বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠান শুক্রবার থেকে থেকে শুরু হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি এর সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
রুহুল কবির রিজভী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে যারা প্রার্থী হতে চান তারা অনেকে জমা দিয়েছেন। এই প্রেক্ষিতে দলের মনোনয়ন বোর্ড আগামীকাল শুক্রবার ৩ টার সময় সাক্ষাৎকার গ্রহণ করবে।
মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
রিজভী আরো বলেন, আগামীকাল শুক্রবার তিনটা থেকে এবং আগামী পরশুদিন শনিবার তিনটা থেকে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
এ সময় আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন।
আগামীকাল শুক্রবার, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগ এবং এই শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠান গ্রহণ করা হবে।