অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে: স্পিকার

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০৭:১৩:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৭:১৩:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বিগত অন্তর্বর্তী সরকার এদেশের জনগণের জন্য তেমন কিছুই করতে পারেনি। মূলত তাদের অভিজ্ঞতার অভাব।

অন্তর্বর্তী সরকারের আরও সমালোচনা করে তিনি বলেন, হামের টিকা দেশে আনেনি। যে কারণে অনেক শিশু মারা গেছে। এভাবে অদক্ষ লোকের হাতে দেশ পড়লে মানুষের অনেক ভোগান্তি হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ভোলার সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

স্পিকার বলেন, ‘তারা (অন্তর্বর্তী সরকার) নিরপেক্ষ সরকার ছিল কিন্তু অভিজ্ঞতার কারণে দেশ সঠিকভাবে পরিচালনা করতে পারেনি। তবে তারা একটি সুষ্ঠু নির্বাচন করেছে।’

দেশের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তারা একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছেন।

জুলাই সনদ প্রসঙ্গে স্পিকার বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি জুলাই সনদে সই করেছে। তারা সংসদে বলেছে, জুলাই সনদ বাস্তবায়ন করবে। বিরোধী দল ও সরকারি দলে তেমন মতবিরোধ নেই। আমার মনে হয় বিরোধী দল ও সরকারি দল মিলে একটা সমঝোতায় উপনীত হতে পারবে, যাতে করে জুলাই সনদের মূল থিমটা বাস্তবায়ন হবে।’

তিনি বলেন, ‘আগামীতে সংবিধান সংশোধনের মাধ্যমে চেষ্টা করা হবে জুলাই সনদ বাস্তবায়ন। দেশে যেহেতু নির্বাচিত সরকার আছে, তাদের অধিকার আছে সংবিধান সংশোধনের।’

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘কয়েকজন ব্যক্তিতো রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করতে পারেন না। সংবিধান পরিবর্তন করতে পারেন গণপ্রতিনিধিরা। কিন্তু অন্তর্বর্তী সরকার কিছু অদ্ভূত নিয়ম করে গেছে, ব্যক্তির নির্দেশে সংবিধান পরিবর্ত হয়ে যায় অটোমেটিকলি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]