ফুলবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষের বরণ অনুষ্ঠিত।

আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ০২:১১:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ০২:১১:২৫ অপরাহ্ন
 

মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে :

পয়লা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন, যা ঐতিহ্য ও আধুনিকতার অনন্য মিলনমেলা। মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলা, হালখাতা ও নানা লোকজ উৎসবের মাধ্যমে দিনটি উদযাপিত হয় সারাদেশের মতো দিনাজপুরের ফুলবাড়ী ‍উপজেলায় ।

ইতিহাস ও সংস্কৃতির এই বিশেষ দিনটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। দিবসটি উদযাপনে দিনাজপুরের ফুলবাড়ী ‍উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে। শোভা যাত্রারটি শহর প্রদক্ষিন করে উপজেলা বৈশাখি মেলা চত্ত্বরে এসে শেষ হয়।


পরে উপজেলা পরিষদ অডিটরিয়মে উপস্থিত সকলের জন্য মাছ পান্তা পরিবেশন করেন উপজেলা প্রশাসন । এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ছামিউল  ইসলামসহ  উপজেলার সকল সরকারী কর্মকর্তা  ও কর্মচারীগন,স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন। বিকালে উপজেলা শিল্পকলা একাডেমির অংশগ্রহনে সাংকৃতিক অনুষ্ঠান ও  নববর্ষ উদযাপনের চিত্রাংক ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]