কাউখালীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ০১:৫৬:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ০১:৫৬:০৪ অপরাহ্ন
 
কাউখালী প্রতিনিধি। 
 
পিরোজপুরে কাউখালীতে গণহত্যা দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে (২৫ মার্চ) বেলা এগারোটায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন,উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ আলী হোসেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ সোমা সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম হাওলাদার, হেমায়েত উদ্দিন তালুকদার, কৃষ্ণকান্ত নাথ, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com