​বোয়ালখালীতে মদসহ আটক ৩

আপলোড সময় : ২৪-০৩-২০২৬ ০৭:৫৯:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৩-২০২৬ ০৭:৫৯:১০ অপরাহ্ন

এম মনির চৌধুরী রানা 

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ইয়াবা ও মদসহ তিনজন ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনসাধারণ। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে  উপজেলার ১০ নম্বর আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আহলা সাদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় স্থানীয় ইউপি চেয়ারম্যান হামিদুল হক মান্নান ও এলাকাবাসী তিনজনকে আটক করেন। পরে তাদের দেহ তল্লাশি করে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ প্যাকেট মদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— ১. বাবু হাসান (২০), পিতা: জাফর আহমদ, সাং: আহলা সাদারপাড়া, করলডেঙ্গা ইউনিয়ন।
২. মোঃ হাবিবুর রহমান (২৬), পিতা: আব্দুর রহমান, সাং: ইমামুল্লার চর, সারোয়াতলী ইউনিয়ন।

৩. মোঃ ইউসুফ (৩৫), পিতা: মৃত কালু মিয়া, সাং: ধোরলা, আমুচিয়া ইউনিয়ন। পরবর্তীতে এলাকাবাসী তাদেরকে বোয়ালখালী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
বোয়ালখালী থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়রা জানান, এলাকায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির ফলে এ ধরনের অপরাধের বিরুদ্ধে জনসাধারণ এখন আরও সোচ্চার। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]