নিজস্ব প্রতিবেদক
র্যাব-৯ ও র্যাব-১০ এর যৌথ অভিযানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
থেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শিশু অপহরণ মামলায় অভিযুক্ত ০১ জন
হবিগঞ্জ থেকে গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন
থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী,
চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে
অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের
প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ
বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যা”েছ।
ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম কাজী ফুজাইল (০২) কুমিল্লা জেলার সদর দক্ষিণ
থানাধীন কাজীবাড়ি এলাকার বাসিন্দা বাদী মাজহারুল ইসলামের ছেলে। বাদীর শ্বশুর হাফেজ মাওলানা
নাসির উদ্দিন গত ২০/০৩/২০২৬ খ্রি. তারিখ অসু¯’ হলে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিন গত ২১/০৩/২০২৬ খ্রি. তারিখ অনুমানিক দুপুর
১২.৩০ ঘটিকার সময় বাদীর স্ত্রী নুসরাত জাহান তার দুই সন্তান ও পরিবারের লোকজনদের নিয়ে
বাদীর শ্বশুর’কে দেখার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ত...তীয় তলার
কার্ডিওলজি বিভাগে যায়। আনুমানিক দুপুর ১৪.৫৮ ঘটিকার সময় বাদীর স্ত্রী ভিকটিমকে
দেখতে না পেয়ে সে ও পরিবারের লোকজন হাসপাতালের নতুন ভবনের ত...তীয় তলার কার্ডিওলজি
বিভাগসহ আশপাশের বিভিন্ন ¯’ানে খোঁজাখুজি করলেও তাকে খুজে পাওয়া যায়নি। পরবর্তীতে
অজ্ঞাতনামা এক ব্যক্তি বাদীর বড় শালিকা ইসরাত জাহানের মোবাইল ও বাদীর শ্যালক সাদ বিন ইকরামের
মোবাইলে ফোন করে জানায় যে, ভিকটিম তার কাছে আছে তাকে ফেরত পেতে হলে ৩,৫০,০০০/-
টাকা মুক্তিপণ দিতে হবে এবং তাৎক্ষনিক বিকাশের মাধ্যমে ৫০,০০০/- টাকা পাঠাতে বলে। উক্ত
ঘটনায় ভিকটিমের পিতা ধারনা করেন যে, অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা সু-কৌশলে ভিকটিমকে
অপহরণ করে মুক্তিপণ
দাবী করছে। অতঃপর ভিকটিমের পিতা বাদী হয়ে ডিএমপি শাহবাগ থানায় একটি মামলা দায়ের
করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে
এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প,
হবিগঞ্জ এবং র্যাব-১০, সিপিসি-১, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল অদ্য ২৩ মার্চ ২০২৬
খ্রি. তারিখ আনুমানিক রাত ০১.৩০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন
ব্রাক্ষণডোরা ইউনিয়নের কেশবপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপি শাহবাগ
থানার মামলা নং- ২৯, তারিখ-২২/০৩/২০২৬ খ্রি., ধারা- নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০
(সংশোধনী-২০২৫) এর ৭/৮/৩০; এর মূলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মুক্তিপণ আদায়ের
উদ্দেশ্যে শিশু অপহরণ মামলার তদন্তে প্রাপ্ত ০১ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারক...ত আসামি- শাহনেওয়াজ চৌধুরী বাপ্পারাজ (৩০), পিতা- ম...ত আঃ মালেক, সাং-
কেশবপুর, থানা- শায়েস্তাগঞ্জ, জেলা- হবিগঞ্জ।
পরবর্তী আইনি ব্যব¯’া গ্রহণের লক্ষ্যে গ্রেফতারক...ত আসামিকে সংশ্লিষ্ট থানায়
হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরি¯ি’তি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান
গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।