​কেন্দুয়ায় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ০৪:১৪:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ০৪:১৪:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ  

দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তার লক্ষ্যে নেত্রকোণায় কেন্দুয়ায় আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) কেন্দুয়া টেংগুরী বিএনপির সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন আহমেদ এর ব্যক্তিগত কার্যালয়ে বিভিন্ন এলাকার দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নী জেনারেল বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. মাসুদ রানা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার ও সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় তাদের জীবনমান উন্নয়ন সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক, কেন্দুয়া পৌর বিএনপি ও ছাত্র বিষয়ক সম্পাদক, নেত্রকোণা জেলা বিএনপি মজনু রহমান খন্দকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দুয়া উপজেলা বিএনপি অধ্যক্ষ এম. আব্দুল ওয়াদুদ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক কেন্দুয়া উপজেলা বিএনপি জসিম উদ্দিন আহমেদ খোকন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কেন্দুয়া উপজেলা ছাত্রদল শামীম আহমেদ সোহেল এবং সদস্য সচিব, নেত্রকোণা জেলা জাসাস গজনবী চয়ন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি নেত্রকোণা জেলা শাখার সভাপতি এম. আনোয়ার হোসেন ভূইয়া। সঞ্চালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল মনোভাব গড়ে তোলা এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। আয়োজনে ছিল বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি, নেত্রকোণা জেলা শাখা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com