​বরিশালে আগুনে পুড়িয়ে শিশু রাইসা হত্যা মামলার দুই আসামী পিতা-পুত্রের আত্মসর্পণ

আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ০২:৫৫:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ০২:৫৫:২৯ অপরাহ্ন



রাহাদ সুমন,বরিশাল: 

বরিশালের বাবুগঞ্জে আগুনে পুড়িয়ে শিশু রাইসা মনির হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার অভিযুক্ত দুই আসামী আত্মসমর্পণ করেছেন। তারা সম্পর্কে বাবা ও ছেলে। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে বাবুগঞ্জ থানায় তারা নিজেদেরকে পুলিশের হাতে তুলে দেন। আত্মসমর্পণকারী হলেন মামলার প্রধান আসামি সিফাত সিকদার (১৩) এবং তার বাবা জালাল সিকদার (৪৫)।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেসামুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘদিন পলাতক থাকার পর আইনশৃঙ্খলা বাহিনীর চাপ ও পরিস্থিতি বিবেচনা করে তারা বৃহস্পতিবার ভোর ৬টার দিকে আত্মসমর্পণ করেন। পুলিশ তাদের গ্রেপ্তার করে বরিশাল আদালতে পাঠায়। মামলার বিবরণ অনুযায়ী, গত রোববার দুপুরে বাড়ির পাশে রাইসার পথরোধ করে সিফাত সিকদার তাকে অনৈতিক প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয়।

গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয়রা রাইসাকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে, পরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়। রাইসার বাবা নজরুল ইসলাম হাওলাদার গত মঙ্গলবার বাবুগঞ্জ থানায় পিতা-পুত্রকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

এরপর বুধবার এলাকাবাসী বরিশাল-ঢাকা মহাসড়ক আধাঘণ্টা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেন। এতে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ সহ এলাকার বিশিষ্টজনেরা অংশ নেন এবং পুলিশের ব্যর্থতা নিয়ে সমালোচনা করেন। এই ঘটনায় স্থানীয় ও জাতীয় স্তরে গভীর শোক ও নিন্দা প্রকাশ করা হয়েছে। পুলিশ আত্মসমর্পণকারী আসামিদের দ্রুত বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]