​‎ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল পথচারীর, ক্ষোভে অবরোধে দীর্ঘ যানজট

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ১০:০৭:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ১০:০৭:৫৪ অপরাহ্ন
‎
‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
‎
‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় এক পথচারী নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার মেটানোর কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।
‎
‎নিহত ফেরদৌস বেগম (৩৫) উপজেলার ছাতিয়াইয়ান ইউনিয়নের এখতিয়ারপুর গ্রামের বাসিন্দা ও আজিজুল ইসলামের স্ত্রী।
‎
‎প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী,
ফেরদৌস বেগম সড়ক পারাপারের সময় ঢাকাগামী এনা পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
‎
‎দুর্ঘটনার পর নিহতের স্বজন ও স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করেন। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা গেছে। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এতে যাত্রীদের ভোগান্তি বাড়ে।
‎
‎খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
‎
‎শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]