আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ফারজানা খাতুন (১১) নামের এক মানসিক ভারসাম্যহীন শিশু কন্যার মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় উপজেলা সদরের কেশরতা গ্রামে এ ঘটনা ঘটে।ফারজানা কেশরতা গ্রামের রাজমিস্ত্রি ছামাদুল ইসলামের মেয়ে।
জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ওই গ্রামের জনৈক রায়হানের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় মানসিক ভারসাম্যহীন ফারজানা খাতুন। একপর্যায়ে সকলের অজান্তে সে পানির নিচে তলিয়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে লোকজন খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষন পর পুকুরের তলদেশ থেকে তকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালের নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফারজানা খাতুনকে মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।