নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ২৩

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৩:১৭:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৩:১৭:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাইদুগুরিতে সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীদের একাধিক বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। মঙ্গলবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
 
পুলিশের মুখপাত্র নাহুম কেনেথ দাসো এক বিবৃতিতে বলেন, ‘প্রাথমিক তদন্তে দেখা গেছে, ঘটনাগুলো সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীদের মাধ্যমে ঘটেছে।’

তিনি বলেন, ‘এই ঘটনায় দুঃখজনকভাবে মোট ২৩ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১০৮ জন।’

সোমবার সন্ধ্যায় এসব বিস্ফোরণ ঘটে। এর আগে রোববার রাত থেকে সোমবার ভোরের মধ্যে একটি সামরিক চৌকিতে হামলা চালানো হয়।

কর্তৃপক্ষ ওই হামলার জন্য সন্দেহভাজন জিহাদি গোষ্ঠীগুলোকে দায়ী করেছে। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]