মুন্সিগঞ্জ জেলার পদ্মাসেতু উত্তর থানা এলাকায় প্রায় ৩ লক্ষ টাকা মূল্যমানের ৭৬ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ১২:৩৮:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ১২:৩৮:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক​


মুন্সিগঞ্জ জেলার পদ্মাসেতু উত্তর থানা এলাকায় প্রায় ৩ লক্ষ টাকা মূল্যমানের ৭৬ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ১৬/০৩/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৫.৪৫ ঘটিকার সময় র‌্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও মাদক চক্রের ০১ জন সক্রিয় নারী সদস্যকে গ্রেফতার করেছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৬/০৩/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৫.৪৫ ঘটিকার সময় মুন্সিগঞ্জ জেলার পদ্মাসেতু উত্তর থানার খানবাড়ি-মেদীনিমণ্ডল এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৩,০৪,০০০/-(তিন লক্ষ চার হাজার) টাকা মূল্যমানের ৭৬ (ছিয়াত্তর) বোতল ফেনসিডিলসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির নাম নাজমা (৬০), পিতা-মৃত শওকত আলী, সাং-জয়নগর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা বলে জানা যায়। এ সময় তার নিকট হতে মাদক বিক্রির নগদ ১,৭০০/- (এক হাজার সাতশত) টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মামলা নং-০১ তারিখ-০২/০৯/২০২৪ খ্রিঃ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিরের ১৪(খ)/৩৮/৪১ এর এজাহার নামীয় আসামি। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে অবৈধভাবে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার পদ্মাসেতু উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে বিধি মোতাবেক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

। মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com