রাণীশংকৈলে ১৯ জন দুঃস্থ অসহায় মানুষের মাঝে যাকাতের চেক বিতরণ

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০১:২৭:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০১:২৭:৪১ পূর্বাহ্ন
 
 
মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
 
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে সোমবার (১৬ মার্চ) ইসলামী ফাউন্ডেশনের উদ্দ্যোগে সরকারিভাবে ১৯ জন দুঃস্থ ও অসহায় নারী পুরুষের মাঝে ৯ হাজার ৩শত টাকা করে মোট ১ লক্ষ ৭৬ হাজার ৭শ টাকার যাকায়াতের চেক বিতরণ করা হয়।
 
এসময় অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা খাজিদা বেগম বলেন, রমজান মাস মানবতার শিক্ষা দেয়। সমাজের সচ্ছল মানুষের যাকাত ও সহযোগিতার মাধ্যমে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের মূল শিক্ষা। সরকারও বিভিন্ন উদ্যোগতারা অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, আপনারা সে অর্থ কাজে লাগাবেন। 
 
যাকায়াত কমিটির সদস্য সচিব ও ইসলামী ফাউন্ডেশনের ফিল সুপারভাইজার ফরহাদুজ্জামান ফরহাদ বলেন,যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। সঠিকভাবে যাকাত বিতরণের মাধ্যমে সমাজের দারিদ্র্য দূর করা সম্ভব। তাই সমাজের বিত্তবান মানুষকে যাকাতের অর্থ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে পৌঁছে দেয়ার আহ্বান জানান তিনি। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যাকাত কমিটির সদস্য আনিসুর রহমান ও ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার আমিরুল ইসলাম, বেলায়েত হোসেন, প্রেসক্লাব সাবেক সভাপতি মোবারক আলী,বিশিষ্ঠ্য ব্যাবসায়ী আব্দুল খালেক প্রমুখ।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]