​শায়েস্তাগঞ্জে দায়িত্ব পালনকালে হৃদরোগে ট্রাফিক কনস্টেবলের মৃত্যু

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৯:৪৭:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৯:৪৭:৫০ অপরাহ্ন
‎
‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।।
‎
‎হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ট্রাফিক বিভাগের কনস্টেবল মোশাররফ হোসেন দুলাল (৫৯) দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৬মার্চ) সকালে দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাঁকে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
‎
‎মোশাররফ হোসেন দুলাল ১৯৮৬ সালের ১৯ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন।
‎
‎মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর জানাজার নামাজ হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে।
‎
‎এ ঘটনায় শোক প্রকাশ করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]