​ঈদে আসছে বিজয় সরকারের কমলিকা সিরিজের নতুন গান৷

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৭:৫৯:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৭:৫৯:৫৪ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদকঃ জাহিদ হাসান নিশান 


কিছু গান  আমাদের মনে ছাপ ফেলে। ভালো লেগে যায় মনের  অজান্তেই। বাংলা সংগীতেও এমন অনেক গান রয়েছে, যেগুলোর কিছু চরিত্র বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সংগীত প্রিয় মানুষের কাছে।
গানে নিখুঁত বর্ণনা শুনে  চরিত্রগুলোর সাথে নিজের মিল খুঁজে পেয়েছেন দর্শক শ্রোতারা। বাংলা সংগীতে তেমন একটি পরিচিত ও জনপ্রিয় চরিত্রের নাম কমলিকা। 

চট করে বাংলা সংগীতের জনপ্রিয় কোনো চরিত্র ভাবতে গেলে অধিকাংশ লোকের মাথায় একটা নাম সবার প্রথমে আসবে তা হলো —'কমলীকা'  যার রচয়িতা  বিজয় সরকার।
এবার আসন্ন পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে " বিশিষ্ট সংগীতশিল্পী গীতিকার ও সুরকার বিজয় সরকারের " কমলিকা " সিরিজের  গান৷ এবার গানের শিরোনাম  "মায়ায় বেঁধেছো আমায়, ওগো কমলিকা।



নিজের লেখা সুর  এবং গায়কীতে  কমলীকা ' সিরিজের ভিন্ন স্বাদের দারুণ সব গান উপহার দিচ্ছেন তিনি। তিনি প্রায় ২০০ এর বেশি গান লিখেছেন এবং সুর করেছেন প্রায় ১০০ গানের অধিক। 


কমলীকা ' চরিত্র প্রসঙ্গে বিজয় সরকার বলেন, কমলীকা আমার গানের কাল্পনিক চরিত্র এবং আমার গানের প্রান, তাই যারা ভালো গান শুনে  তাদের প্লে-লিস্টে ' কমলীকা ' সিরিজের গান অবশ্যই থাকে বলে আমার বিশ্বাস, মানসম্মত শ্রোতাদের জন্য জিবনের বাঁকি সময় এই গানের পথেই হাঁটতে চাই, রেখে যেতে চাই আমার  কমলীকা সিরিজ মানুষের কাছে।  সম্মানিত শ্রোতারা আমাকে যেমন আগেও ভালোবেসেছেন তেমনই ভালোবাসবেন জিবনের শেষ দিন অব্দি।

কমলিকা সিরিজের নতুন এই গানটি বিজয় সরকার সুনামগঞ্জ অফিসিয়াল ফেসবুকে আসন্ন ঈদ উপলক্ষে মুক্তি পাবে ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]