জেলা পরিষদে দলীয় বিবেচনায় প্রশাসক স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ১০:৪৪:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ১০:৪৪:৩৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জেলা পরিষদে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়েোগকে স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।


আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।


সারজিস লিখেছেন, অন্তর্বর্তী সরকার শুধুমাত্র একটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছিল তাতেই বিএনপির মতে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল। আজকে দেশের ৪২টি জেলা পরিষদে সরকার দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ করা হয়েছে। যা সম্পূর্ণ অগণতান্ত্রিক। এখন আর দেশের গণতন্ত্র ধ্বংস হচ্ছে না
 

তিনি লিখেছেন, নির্বাচিত সরকারের অধীনে অবিলম্বে সকল স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দলীয় লোকজনের পদায়নের মাধ্যমে দেশে লুটপাটের রাজনীতি বন্ধ করতে হবে।

 
সারজিস লিখেছেন, এখন দলীয় লোকদের প্রশাসক বানাবে, তাদের মাধ্যমে সুবিধাভোগী তৈরি করবে, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ফায়দা নিবে, অতঃপর তাদেরকে দিয়ে ওই জায়গায় নির্বাচন করিয়ে নির্বাচিত করার পাঁয়তারা করবে; এই রাজনৈতিক নীল নকশা স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ।


এনসিপির এই নেতা লিখেছেন, জনাব তারেক রহমানকে ঠিক করতে হবে- তারা অতীত থেকে শিক্ষা নিবে নাকি কতিপয় অতি চালাকের পরামর্শে স্বৈরাচারের পথে হাঁটবে। নিশ্চয়ই অতি চালাকের গলায় দড়ি

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]