ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ছাই, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০১:৪৬:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০১:৪৬:৫২ পূর্বাহ্ন
 
 
মোঃ অপু খান চৌধুরী।।
 
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রবিবার (১৫ মার্চ) ভোররাত প্রায় ৩টার দিকে উপজেলার সাজঘর সাবের বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে একটি ঔষধ ফার্মেসি ও একটি সেলুন দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
 
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার (১৪ মার্চ) রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানেও ছড়িয়ে পড়ে। ভোররাতে শফিকুল ইসলাম নাইম নামের এক যুবক মসজিদে ইত্তেকাফে থাকা বাবার জন্য খাবার দিয়ে আসার পথে দোকানে আগুন দেখতে পান। পরে তিনি ডাকচিৎকার করলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
 
এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে দোকান দুটির ভেতরে থাকা সব মালামাল, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মাঝে চরম হতাশা নেমে এসেছে।
 
ঘটনার খবর পেয়ে শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]