​মনপুরায় নৌবাহিনীর পৃথক অভিযানে ৫ ব্যারেল ডিজেল ও ৩০ কেজি জাটকা উদ্ধার।।

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০১:০১:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০১:০১:০০ পূর্বাহ্ন


মনপুরা (ভোলা) প্রতিনিধি:

ভোলার মনপুরা উপজেলায় নৌবাহিনী ও উপজেলা প্রশাসনের পৃথক দুটি বিশেষ অভিযানে পাঁচ ব্যারেল ডিজেল তেল ও ৩০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। 

রবিবার দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলার খাল ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মৎস্য অফিস ও নৌবাহিনী সূত্রে জানা যায়, স্থানীয় মৎস্য আড়তদার ইব্রাহিমের আড়তে জাটকা ইলিশ মজুদ থাকার গোপন সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন ও নৌবাহিনীর সমন্বয়ে অভিযান চালানো হয়। এ সময় আড়ত থেকে প্রায় ৩০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আড়তদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

একই দিনে জংলার খাল ঘাট এ  ইমাম স্টোর নামক একটি দোকানের গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা পাঁচ ব্যারেল ডিজেল উদ্ধার করা হয়। পরে বাজারমূল্যে বিক্রি করার শর্তে সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা নিয়ে তা ছেড়ে দেওয়া হয়।

তবে নৌবাহিনীর এসব কর্মকান্ডে জনমতে স্বস্তি দেখা যাচ্ছে এবং এসব কাজ গুলো কে স্বাগত জানিয়ে নিয়মিত পরিচালনার জন্যে  আহ্বান জানান  স্থানীয় সচেতন মহল। 

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জল  বনিক জানান, মেঘনার অভয়াশ্রমে মা ইলিশ ও জাটকা ধরা এবং বাজারজাত করা নিষিদ্ধ থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী এসব কর্মকাণ্ডে জড়িত রয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করতে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]