​গৌরনদীতে গৃহবধুকে হত্যার হুমকি থানায় সাধারণ ডায়েরী

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ১২:৪৭:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ১২:৪৭:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক

গৌরনদীতে গৃহ বধুকে হত্যার হুমকির ঘটনায় ১৪ মার্চ শনিবার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের তরিকুল ইসলাম বাদলের পুত্র তৌহিদুল ইসলাম আশিক -২৯ সহোদর  তামিমা ইসলাম -২২ তরিকুল ইসলাম বাদলের স্ত্রী ফাহমিদা খানম -৪৫ ফকুর উদ্দিন সরদারের পুত্র তরিকুল ইসলাম বাদল-  ৫০ কে খুনের অভিযোগ  এনে  গৌরনদী থানায় সাধারণ ডায়েরী করেছেন তৌহিদুল ইসলাম আশিকের স্ত্রী জান্নাতুন বাবলি -২৯ যার সাধারন ডাযেরী নং- ৫১৫। 
জান্নাতুন বাবলি দিনাজপুর জেলার সদর থানার ১ নং ওয়ার্ডের গোবরা পাড়া গ্রামের জিয়াউর রহমানের কন্যা। 

অভিযোগ সুত্রে জানাগেছে, মোবাইল ফোনের পরিচয় ধরে ২০২৫ ইং সালের ২১ সেপ্টেম্বর গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সরিকল গ্রামের তরিকুল ইসলাম বাদল সরদারের পুত্র তৌহিদুল ইসলাম আশিকের সাথে ইসলামি শরিয়ত মোতাবেক বিবাহ হয় বাবলির।

বিবাহের পর থেকেই যৌতুকের জন্য  তার স্বামী তৌহিদুল, দেবর তামিমা ইসলাম, শাশুড়ী ফাহমিদা খানম, শ্বশুর তরিকুল ইসলাম তাকে (বাবলি)শারীরিক ও অমানুসিক নির্যাতন করে আসছিল। নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রী বাবলি ২০২৬ ইং সালের ১৩ জানুয়ারী গৌরনদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন --২০০০ সংশোধনী /২০০৩ এর ১১(গ)  ৩০ দায়ের করেন। যার গৌরনদী থানান জি আর মামলা নং- ১৩/২৬

মামলা দায়েরের পর স্ত্রী বাবলিকে নির্যাতন না করার শর্তে  তাকে নিয়ে সুখ শান্তিতে বসবাস করার সর্তে থানা পুলিশ ও স্হানীয়দের মাধ্যমে সমজতায় মামলা থেকে স্বামী ও তার  লোকজনদের  জামিন করেন বাবলি। জামিনে  এসে ফের অমানুষিক নির্যাতন চালান স্বামী তৌহিদুল ও তার পরিবারের লোকজন। 

নিরুপায় বাবলিকে ১৪ মার্চ শনিবার দুপুরে খুন যখমের হুমকি প্রদর্শন করেন স্বামী তৌহিদুল ও তার পরিবারের লোকজন নিরুপায় হয়ে জীবন বাঁচতে গৌরনদী থানায় স্বামী তৌহিদুল ও তার পরিবারের লোকজনকে অভিযুক্ত করে গৌরনদী থানায় সাধারণ ডায়েরী করেন স্ত্রী জান্নাতুন বাবলি। বাবলি স্বামী ও শ্বশুর পরিবারের লোকজন হাত থেকে জীবন  বাঁচতে প্রশাসেনের হস্তক্ষেপ কামনা করছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]