বরিশাল সিটির প্রশাসক হলেন অ্যাডভোকেট শিরিন

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৭:৫৯:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৭:৫৯:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক নিযুক্ত হয়েছেন বিএনপি'র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

শনিবার দুপুরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বরিশালসহ দেশের ৫টি সিটি করপোরেশনে প্রশাসক নিযুক্তির প্রজ্ঞাপন দিয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপ সচিব রবিউল ইসলাম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

তিনি বরিশাল বিএম কলেজের ছাত্র সংসদ বাকসুর নির্বাচিত এজিএস ছিলেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিলেন। সরকার বিরোধী আন্দোলনে একাধিকবার তিনি হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন অ্যাডভোকেট শিরিন।

বিগত দিনে দলের প্রতি আত্মত্যাগ ও শ্রমের মূল্যায়ন হিসেবে এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনকে বিসিবি’র প্রশাসক নিযুক্ত করা হয়েছে ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com