ইরানে হামলা-পাল্টা হামলায় বিভিন্ন দেশে যত প্রাণহানি

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৭:৪২:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৭:৪২:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে পাল্টা হামলা ইরান। এতে শুরু হওয়া সংঘাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শত শত মানুষের প্রাণহানি হয়েছে। 
 
প্রাপ্ত তথ্য অনুযায়ী বিভিন্ন দেশে নিহতের সংখ্যা নিম্নরূপ:


ইরান: ১,৪৪৪ জন
লেবানন: ৭৭৩ জন
ইসরায়েল: ১৪ জন
সংযুক্ত আরব আমিরাত: ৬ জন
বাহরাইন: ২ জন
সৌদি আরব: ২ জন
কুয়েত: ৬ জন
ওমান: ৩ জন
মার্কিন বাহিনী: ১১ জন
ইরাক: ২৬ জন


যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর ইরানের পাল্টা হামলা এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর সম্পৃক্ততায় সংঘাতটি দ্রুত মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ছড়িয়ে পড়েছে। এর ফলে সামরিক ও বেসামরিক উভয় পক্ষেই হতাহতের সংখ্যা বাড়ছে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালীসহ গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথেও অস্থিরতা দেখা দিয়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]