​কেন্দুয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৬:৫১:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৬:৫১:৩৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ ২০২৬) কেন্দুয়ার হাংড়ি টাইম রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ফার্মেসি ব্যবমায়ী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন আহমেদ খোকন। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাস। সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কেন্দুয়া উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি শাহজাহান বাঙ্গালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ, ব্যবসায়ীদের সমৃদ্ধি এবং সবার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ ধরনের আয়োজনকে ঐক্য ও পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]