কাউখালীতে জাতীয় মানবাধিকার ইউনিটির সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৫:৫৭:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৫:৫৭:৫৪ অপরাহ্ন
 
কাউখালী প্রতিনিধি। 
 
পিরোজপুরের কাউখালীতে শনিবার (১৪ মার্চ) বেলা এগারোটায় মানবাধিকার সংস্থা জাতীয় মানবাধিকার ইউনিট কাউখালী উপজেলা শাখার এক সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মানবাধিকার ইউনিট কাউখালী উপজেলা শাখার সভাপতি মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মুজাহিদ সেলিম,  সহ-সাধারণ সম্পাদক রিয়াদ মাহমুদ সিকদার, সাংগঠনিক সম্পাদক সাইদুল কবির, দপ্তর সম্পাদক সুজন আইচ, সদস্য সোমা আক্তার, হোসনেয়ারা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, জাতীয় মানবাধিকার ইউনিট কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসান হাফিজুর রহমান বাদল। অনুষ্ঠানে সবাই একমত পোষণ করেন আগামী ঈদুল ফিতরের পর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে জাতীয় মানবাধিকার ইউনিট কাউখালী উপজেলা শাখার নতুন কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]