ছারছীনা দরবার শরীফের তিনদিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু : আজ প্রথম দিন

আপলোড সময় : ১২-০৩-২০২৬ ১২:২০:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৬ ১২:২০:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক​

শতাব্দীর ঐতিহ্যধন্য ছারছীনা দরবার
শরীফের তিনদিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু
হয়েছে। গতকাল বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলার জিকিরের তা’লীম ও
উদ্বোধনী আলোচনার মাধ্যমে মাহফিল শুরু হয়। আজ মাহফিলের ১ম দিন। ১৪
মার্চ শনিবার বাদ জোহর তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত
হবে।
উল্লেখ্য এ বছর বার্ষিক মাহফিল রমজানে অনুষ্ঠিত হওয়ার কারণে অত্র দরবার শরীফে
দেশের বৃহত্তম ইফতার, খতম তারাবীহ অনুষ্ঠিত হবে।
মাহফিলে প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলা জিকিরের
তা’লীম প্রদান করবেন। এছাড়াও ছেলছেলার প্রখ্যাত দেশবরেণ্য আলেমগণ ইসলামের
গুরুত্বপূর্ণ বিষয়াবলীর উপর আলোচনা করবেন।

মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে
আ’লা আলহাজ্ব ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী বলেন- মাহফিলে অংশগ্রহণের লক্ষ্যে
মেহমানবৃন্দগণ ইতোমধ্যে দেশের বিভিন্ন ¯’ান থেকে রিজার্ভ লঞ্চ, বাস, ট্রাক,
ট্রলার সহ যাত্রাপথে আছেন। তাদের যাত্রাপথের ও মাহফিলের সফলতা কামনার
পাশাপাশি পীরভাই, মুহিব্বীন সহ সর্বস্তরের মুসলমানদেরকে মাহফিলে
অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।]

আমাদের প্রতিনিধি সরেজমিনে পরিদর্শন করে জানান- ইতোমধ্যে মাহফিলের
ময়দান প্র¯‘ত করা হয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য ¯’ানীয় প্রশাসন অ¯’ায়ী
ক্যাম্প ¯’াপন করে নিয়োজিত থাকবে। এছাড়াও ফায়ার সার্ভিস, হারানো মালের
বুথ, সুশৃঙ্খলভাবে ইফতার বিতরণের জন্য বুথ নির্মাণ করা হয়। অ¯’ায়ী মোবাইল
টাওয়ার, অ¯’ায়ী হোটেল, গাড়ি পার্কিং ব্যব¯’া, অজু-গোসল ও বাথরুমের
পর্যাপ্ত ব্যব¯’া করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com