ট্রেজারি বন্ড জামানত রেখে ঋণ দিতে পারবে ব্যাংক

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৭:২৪:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৭:২৪:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
এখন থেকে গ্রাহকদের ট্রেজারি বন্ড জামানত রেখে ব্যাংকগুলো ঋণ দিতে পারবে। গ্রাহকের কাছে থাকা ট্রেজারি বন্ডের অভিহিত মূল্যের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে সুদসহ মোট ঋণের স্থিতি কোনোভাবেই বন্ডের অভিহিত মূল্য অতিক্রম করতে পারবে না।

আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, অনেক ব্যাংক তাদের গ্রাহকদের ওভারড্রাফট বা টার্ম লোন দেওয়ার ক্ষেত্রে ট্রেজারি বন্ডকে বন্ধক (লিয়েন) হিসেবে নিতে আগ্রহী হওয়ায় নতুন এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ট্রেজারি বন্ডের বিপরীতে ওভারড্রাফট বা মেয়াদি ঋণ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যাংককে ফাইন্যান্সিয়াল মার্কেট ইনফ্রাস্ট্রাকচার (এফএমআই) সিস্টেমে ওই বন্ডকে লিয়েন মার্ক করতে হবে। এছাড়া ঋণের মেয়াদ কোনো অবস্থাতেই ট্রেজারি বন্ডের মেয়াদের বেশি হতে পারবে না। একই সঙ্গে গ্রাহকের কাছ থেকে বন্ড কেনার উদ্দেশ্যে কোনো ব্যাংক ঋণ দিতে পারবে না।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]