মানব পাচার মামলায় কুষ্টিয়া থেকে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৭:০৪:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৭:০৪:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের রাজৈর থানায় মানব পাচার মামলার এজাহারভুক্ত দুই আসামি স্বামী- স্ত্রীকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মানব পাচার মামলা এজাহারভুক্ত আসামি মো. সেলিম বিশ্বাস (৪২), এবং তার স্ত্রী নাসরিন আক্তার মনি (২৮) কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার খর্দো ভালুকা গ্রামে।

বুধবার ভোররাতে তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাজৈর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com