নান্দাইলে ইজি বাইক চাপায় প্রাণ গেল শিশুর

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৫:০৬:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৫:০৬:৪২ অপরাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার

 

ময়মনসিংহের- নান্দাইলে ব্যাটারিচালিত একটি ইজি বাইকের নিচে চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে নান্দাইল-জাহাঙ্গীরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শিশুর নাম নুসাইবা (৬)- নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই মৃধাবাড়ির জসীম উদ্দিনের মেয়ে।

 

নিহতের পরিবারের সূত্রে জানাযায়- শিশু নুসাইবা বাড়িতে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে সবার নজর এড়িয়ে বাড়ি থেকে বের হয়ে সড়কে চলে যায়। সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত- নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে- দায়িত্বর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায়- স্থানীয়রা ইজিবাইকটিকে আটক করেছে।

 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন জানান-পুলিশকে কিছু না জানিয়ে নিহত শিশুর পরিবার মরদেহ বাড়িতে নিয়ে গেছে। দুর্ঘটনার বিষয়ে খোঁজ নেওয়ার জন্য- পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com