যুদ্ধ বন্ধের মধ্যস্থতায় সৌদি সফরে চীনের বিশেষ দূত

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৩:২৫:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৩:২৫:১০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরান যুদ্ধ বন্ধের মধ্যস্থতার অংশ হিসেবে সৌদি আরব সফর করেছেন চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ঝাই জুন । তিনি বলেছেন, উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অবিরাম চেষ্টা করতে রিয়াদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক বেইজিং।


চীনকে সৌদি আরবের ভালো বন্ধু এবং অংশীদার হিসাবে বর্ণনা করেন তিনি। সফরকালে তিনি সৌদির আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেন।


ঝাই জুন বর্তমান আঞ্চলিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করা উচিত নয়। নিরীহ বেসামরিক মানুষ ও সামরিক নয়—এমন লক্ষ্যবস্তুতে যেকোনো হামলার নিন্দা করা উচিত।

চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার বিষয়ে বেইজিংয়ের আহ্বান পুনর্ব্যক্ত করেন ঝাই জুন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com