কুড়িগ্রামের রাজারহাটে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা, চালক পলাতক

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৩:৪১:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৩:৪১:০৫ অপরাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
​কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই গেট এলাকায় আলু ভর্তি একটি পিকআপ ভ্যান থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাতে এ অভিযান চালানো হয়।
 
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলু ভর্তি একটি পিকআপ ভ্যানে করে মাদকের বড় একটি চালান যাচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে নজরদারি বাড়ায় পুলিশ। এ সময় ‘উপজেলা মাদক, দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি’র ছিনাই ইউনিয়ন শাখার সদস্য আব্দুর রশিদ আলুর বস্তার ভেতর গাঁজা থাকার বিষয়টি নিশ্চিত হয়ে থানা পুলিশকে খবর দেন।
 
​খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এবং অবস্থা বেগতিক দেখে পিকআপ ভর্তি আলুর বস্তা ও গাঁজা রেখেই কৌশলে পালিয়ে যায় গাড়ি চালক।
 
​পরে পুলিশ তল্লাশি চালিয়ে আলুর বস্তার ভেতর লুকিয়ে রাখা ৯ কেজি গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে আসে।
 
​রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান: ​”৯ কেজি গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পলাতক চালক ও এই চক্রের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।” ​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com