নিজস্ব প্রতিবেদক
জামালপুরের মেলান্দহে বিয়ের দাওয়াত শেষে ফেরার সময় বাইকের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে মেলান্দহ পৌরসভার মিয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল মিয়া (৪২) ও তার ভাতিজা মৃত উজ্জ্বল মিয়ার ছেলে আকাশ মিয়া (২০)। তারা দুজনেই হাজরাবাড়ী বাজারে একটি সেলুনে কাজ করতেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রাত ২টার দিকে উপজেলার মাহমুদপুর এলাকা হতে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ির দিকে ফিরছিলেন কাজল মিয়া ও তার ভাতিজা আকাশ মিয়া। ফেরার পথে মেলান্দহ পৌরসভার মিয়ারপাড়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশ মিয়া মারা যান।
খবর পেয়ে স্থানীয়রা কাজল মিয়াকে উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে নিলে ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
রাতেই ঘটনাস্থল থেকে পুলিশ বাইক দুটিসহ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আহত অপর বাইক চালক সাইম (২২) নামে এক যুবক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
মিয়ারপাড়া এলাকার নৈশ্য প্রহরী নুর ইসলাম জানান, হঠাৎ শব্দ শোনে কাছে গিয়ে দেখি একজন মারা গেছে অন্যজনের অবস্থা ভালো নয়। পরে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।
মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে ও অপরজন হাসপাতালে চিকিৎসাীধন অবস্থায় মারা গেছেন। ঘটনাস্থল থেকে বাইক দুটি উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।