মুজিব কেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশলী ও স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০২:৩৬:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০২:৩৬:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মুজিব কেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী তাহমিনা আক্তারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।

 
বুধবার দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।


দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক সৌরভ দাশ অভিযোগ সংশ্লিষ্টদের আয়কর নথি জব্দের আবেদন করেন।

এতে বলা হয়, মুজিব কেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে টেন্ডারবাজি, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার ও তার স্ত্রীর সম্পদের প্রকৃত উৎস ও পরিমাণ যাচাই করতে আয়কর নথি পর্যালোচনা করা আবশ্যক। শুনানি শেষে আয়কর নথি জব্দের ওই আদেশ দেন আদালত।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]