লন্ডনে কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন বাকেরগঞ্জের মিজান খান

আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০২:১১:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০২:১১:৫০ অপরাহ্ন

বিশেষ প্রতিবেদক:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের ছাগলদি গ্রামের কৃতি সন্তান ব্যারিস্টার মিজানুর রহমান খান। তিনি ইংল্যান্ডের রাজধানী লন্ডনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বারা (সিটি কর্পোরেশন) টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টি থেকে কাউন্সিলর (কমিশনার) পদে মনোনয়ন পেয়েছেন। এই এলাকাটি বাঙালি অধ্যুষিত এলাকা হিসেবে সুপরিচিত এবং ঐতিহ্যবাহী ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা।

তিনি ইতোমধ্যেই দেশে ও প্রবাসে মানবসেবা, সমাজকল্যাণ ও ন্যায়বিচারের পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার মেধা, প্রজ্ঞা ও নেতৃত্ব বাকেরগঞ্জবাসীর উন্নয়ন, শিক্ষা বিস্তার, সামাজিক অগ্রগতি ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে আরো সম্ভাবনাময় ভুমিকার প্রত্যাশা করছে দেশবাসী।

তাছাড়া সাবেক এই ছাত্রনেতা সবসময়ই বরিশাল-৬ তথা বাকেরগঞ্জের বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে কাজ করছেন দীর্ঘদিন যাবত। তিনি শুধু লন্ডনেই নয়, ঢাকাস্থা বাকেরগঞ্জবাসীদের নিয়েও উন্নয়ন ভাবনা অনুষ্ঠান সহ নানা তৎপরতা দেখিয়েছেন। অদুর ভবিষ্যতে বাকেরগঞ্জবাসীর সার্বিক উন্নয়নে সরাকারী বেসরকারীভাবে ভুমিকা রাখার প্রয়াস রয়েছে তার। তার মত একজন সৎ যোগ্য ও দক্ষ মানুষ যদি বাকেরগঞ্জে হাল ধরেন তাহলে পাল্টে যেতে পারে দৃশ্যপট। 

এদিকে লন্ডনে কাউন্সিলর পদে মনোনয়ন প্রাপ্তির খবর বাকেরগঞ্জে ছড়িয়ে পড়লে শুভানুধ্যায়ীদের মাঝে আশার আলো সঞ্চার হয়। তারা আশু সাফল্য কামনা করে দেশাবাসী কাছে দোয়া প্রার্থনা করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com