হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ঈদে আসছে ‘বনলতা এক্সপ্রেস

আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০৭:৪৫:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০৭:৪৫:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
এই ঈদে সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় কথাশিল্পী হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। তানিম নূরের পরিচালনায় সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ৩ এপ্রিল।

 
সিনেমাটি নিয়ে পরিচালক তানিম নূর বলেন, ‘ট্রেন যেমন দেশের এক প্রান্তকে অন্য প্রান্তের সাথে যুক্ত করে, বনলতা এক্সপ্রেসও তেমনি আমাদের হৃদয়ের গল্পগুলোকে এক বিন্দুতে মেলাবে। প্রতিটি বগির ভেতর লুকিয়ে থাকা হাজারো মানুষের হাসি-কান্না আর সম্পর্কের সেই চিরচেনা মায়াই হলো এই সিনেমার প্রাণ। আমরা চেয়েছি পুরো বাংলাদেশকে একটি ট্রেনের যাত্রায় এবং একটি অভিন্ন অনুভূতিতে গেঁথে ফেলতে।’

 
গেল ২৬ ফেব্রুয়ারি প্রকাশ পেল ‘বনলতা এক্সপ্রেস’-এর অফিশিয়াল পোস্টার। ধীরে ধীরে মুক্তি দেয়া হবে টিজার, ট্রেইলারসহ সিনেমায় ব্যবহৃত গানগুলো।

প্রকাশিত পোস্টারটিতে একাধারে ফুটে উঠেছে নস্টালজিক স্টেশনের আবহ এবং একদল প্রতিভাবান অভিনয়শিল্পীর মুখাবয়ব। পোস্টারের কেন্দ্রে থাকা একটি ধাবমান ট্রেন এবং এর নীল-হলুদ আভা দর্শকদের মনে রহস্য আর আবেগের এক অদ্ভুত মেলবন্ধন তৈরি করবে।

ইউসিবি নিবেদিত এই চলচ্চিত্রটির প্রযোজনায় রয়েছে বুড়িগঙ্গা টকিজ এবং সহ-প্রযোজনায় আছে হইচই স্টুডিওস। সার্বিক সহযোগিতায় রয়েছে ডোপ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]