মিথ্যা সংবাদে ক্ষুব্ধ জাকির হোসেন, নিরপেক্ষ তদন্তের দাবি, প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০৩:৫১:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০৩:৫১:২৭ অপরাহ্ন
 
আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ- 
 
প্রকাশিত সংবাদের প্রতিবাদ,
 
আমি, জাকির হোসেন, আমার বিরুদ্ধে অনলাইন নিউজ পোর্টাল রাতদিন নিউজ–এ প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে, যশোর জেলার মণিরামপুর উপজেলা–এর সুবলকাঠি গ্রামে সরকারি সলিং রাস্তার ইট উত্তোলনের ঘটনায় আমার সম্পৃক্ততা রয়েছে। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
 
জাকির হোসেন বলেন, “ঢাকুরিয়া ইউনিয়নের যে রাস্তাটির কাজের কথা বলা হয়েছে, সেটি সংশ্লিষ্ট ঠিকাদারের তত্ত্বাবধানে সরকারি নিয়ম মেনেই সম্পাদিত হচ্ছে। সেখানে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।”
এছাড়া প্রকাশিত সংবাদের মধ্যে তাকে ঢাকুরিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগ–এর সাবেক সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে, যা বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

 তিনি জানান, এ বিষয়ে রাতদিন নিউজ–এর কোনো প্রতিনিধি তার সঙ্গে যোগাযোগ করেননি কিংবা তার বক্তব্য গ্রহণ করেননি।

তিনি আরও বলেন, “আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমার রাজনৈতিক ও সামাজিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। জনগণের কাছে আমাকে হেয় প্রতিপন্ন করতেই এই মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে।”জাকির হোসেন সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানিয়ে বলেন, প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।
 
সর্বোপরি, সুবলকাঠি ও ঢাকুরিয়া ইউনিয়নের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “গুজবে কান না দিয়ে প্রকৃত সত্য যাচাই করে সচেতন অবস্থান গ্রহণ করবেন।”

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com